নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন,সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা।
এছাড়াও মহানগর যুবদলের অন্যতম সদস্য বনি সরদার, আকতারুল হাসান অপু, মাসুদুল হক মৃধা মোমিন (সদস্য, দপ্তরের সংযুক্ত), আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরফুজ্জামান সোহেল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মজিবুল হক মিলন, হাসান খান, মোহন আলি, শাকিলুর রহমান রন, এসএম দুর্লভ, সুব্রত রায়, মোফাজ্জল হোসেন শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, মুক্তার আলী সাদ্দাম, রবিন হোসেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলি জ্যাকিসহ রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক ৪১টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।