মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর যুবদলের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ২টায় নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, যুগ্ম-আহ্বায়ক রহুল আমিন বাবলু, নাসিম খান, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, আল মামুন বাবু, মাইনুল ইসলাম মিন্টু, জামিলুর রহমান জামিল, সোহেল রানা ও ঈসমাঈল হোসেন রাহী সহ রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, মহানগর অধিনস্থ থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সদস্য বৃন্দ।
যুবদলের আলোচনা সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শাফিক।
সভায় রিটন বলেন, যুবদলকে সুসংগঠিত করার লক্ষে তৃনমুল থেকে অর্থাৎ ওয়ার্ড পর্যায়ের মহল্লায় মহল্লায় যুবদলের সদস্য ফরম বিতরনের মাধ্যমে ওয়ার্ড ও থানা কমিটি গুলোকে নতুনভাবে গঠন করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সার্বিক তত্বাবধায়নে রাজশাহী মহানগর যুবদলকে সুসংগঠিত করে আগামি দিনে বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি ।
সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি তাদের বক্তব্যে ঐক্যবদ্ধাভাবে রাজশাহী মহানগর যুবদলকে সুসংগঠিত করে ফ্যাসিষ্ট সরকার বিরোধী আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে জীবন বাজি রেখে সংগ্রাম করার প্রত্রয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin