বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবি’র নেতৃত্বে বৃক্ষরোপন ও পরিচ্ছনতা কার্যক্রম পরিচালনা

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি চলছে ডেঙ্গুর তান্ডব। প্রতিদিন ডেঙ্গু রোগির সংখ্যা বাড়তেই আছে। সেইসাথে মারাও যাচ্ছে অনেকে। ঢাকা সর্বদা রেড জোনে থাকলেও রাজশাহীও রয়েছে ডেঙ্গু ঝুঁকির মধ্যে। ডেঙ্গু থেকে জনগণ বাঁচাতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে শুক্রবার বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর বিভিন্ন গ্যালারী পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেইসাথে ফোকার মেশিন দিয়ে মশা নিধন করার জন্য স্প্রে করা হয়। পরিস্কার পরিচ্ছন্ন শেষে টেনিস কমপ্লেক্স ও টি-বাঁধে বিভিন্ন প্রজাতীর গাছের রোপন করেন তারা।

এসময়ে রবি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তারা এই কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, এই মুহুর্তে রাসিক মেয়র ও কাউন্সিলরগণ নেই। সব মিলিয়ে নগরীর পরিবেশ অন্য করম হতে চলেছে। এ অবস্থা থেকে নগরীকে বাঁচাতে এবং ক্লিন সিটি, গ্রীন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটির সুনাম রক্ষা করতে তারা এই কর্মসূচী করছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, এই মুহুর্তে দেশ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতার কারনে এবং অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম করছে। আসলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন দল নাই। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এটা কোন ভাবেই বরদাস্ত করে না। এজন্য দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজী করতে আসলে তাদেরকে কিংবা সেনাবাহিনীকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন রবি। সেইসাথে টেনিস কমপ্লেক্স এর বর্তমান বাদ দিয়ে পূর্বের জাফর ইমাম টেনিস কমপ্লেক্স নাকরণ করার দাবী জানান তিনি। এসময়ে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin