নিজস্ব প্রতিবেদক: যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না সহ সকল নেতাকর্মীদের গ্রেফতার করার প্রতিবাদ ও সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার কাদিরগঞ্জস্থ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে সোনাদিঘী মোড় দিয়ে সাহেববাজার জিরো পয়েন্টে যেয়ে মিছিল শেষ করেন।
এরপর নেতৃবৃন্দ সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন। মিছিল ও সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও বিভিন্ন থানা এবং ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে রফিকুল ইসলাম রবি বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আন্দোলন দেখে এই সরকার ভীত হয়ে এখন বিনা কারনে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে আটক শুরু করেছে। বিনা কারনে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। সরকার ভাবছে নেতাকর্মীদের আটক করে তাদের পতনের আন্দোলন থামানো যাবে না।
তিনি আরো বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মরণকে সামনে সাথে নিয়ে মাঠে নেমেছে। যতই নিপিড়ন, মিথ্যা মামলা ও হত্যা করা হক এই আন্দোলন থামানো যাবেনা। দ্রুত সময়ের মধ্যে আবদুল মোনায়েম মুন্নাকে ছেড়ে না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে কোন কিছু হলে তার দ্বায়দায়িত্ব এই বিনা ভোটের সরকারকেই নিতে হবে উল্লেখ করেন তিনি।