নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি সাবেক নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরির্দশন করেন। বুধবার রাতে তাঁরা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের জনগণের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, নবমী হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বেশী আনন্দের দিন। আজ বৃহস্পতিবার দশমীতে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে তাদের এই উৎসব। তিনি বলেন, এবারে সনাতন ধর্মের জনগণ নির্বিঘ্নে পুজা উদযাপন করছে। দেশের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
তিনি আরো বলেন, রাজশাহীতে জাতীতে জাতীতে নেই কোন দন্দ। এজন্য রাজশাহীতে কোনদিন সনাতন ধর্মের প্রতি আঘাত আসেনি। ভবিষ্যতেও আসবেনা বলে উল্লেখ করেন তিনি। এবারে পূজা সুন্দর ও সুশৃংখলভাবে পালন করার জন্য সরকারের পাশাপাশি বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও কাজ করছে। শেষদিন পর্যন্ত এটা চলমান থাকবে বলে উল্লেখ করেন এরশাদ আলী ঈশা। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।