সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহসমান এর ছবি পদদলিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় বিএনপি অফিসে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বাদ আসর রাজশাহী মহানগরীর রেলগেট থেকে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সামনে গিয়ে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত পথ সভা করেন।

পথ সভায় বোয়ালিয়া থানা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খন্দকার মাসুদ রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর পরাগ, আকতার জাহান, সাবেক ছাত্রনেতা নাজমুস সাদাত শাহান, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, সেন্টু, মিলু, ওয়াসিম, মিজান, ডলার,মৃদুল, শিশির ও শ্যামলসহ শত শত নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথিসহ উপস্থিত বক্তরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহসমান এর ছবি পদদলিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ঐ সকল কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা বলেন আগামীতে এই ধরনের ধৃষ্টতা দেখালে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঘরে বসে থাকবেনা। দ্রুত একশন নেবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin