সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলার অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিই করে মিছিল শেষ করেন।

মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি রাসেল মাহমুদ। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শিপলু, লিটন, তুহিন, আসাদ, অভি ও দপ্তর সম্পাদক সৈকতসহ শত শত নেতাকর্মী।

উপস্থিত বক্তরা বলেন, দেশে আইন শৃংখলার অনেক অবনতি হয়েছে। আইনশৃংখলা বাহিনী দেখেও না দেখার ভান করছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সন্ত্রাসী কর্মকান্ড, খুন, যখম চলছেই। সেইসাথে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজী, ও ডাকাতী। মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভূগছে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, সম্প্রতি ভাঙ্গারী ব্যবসা নিয়ে যে ঘটনা ঘটেছে তা তদন্ত না করে ঢালাওভাবে বিএনপি’র উপরে দোষ চাপানো হয়েছে।

সেইসাথে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ন বক্তব্য ও ছবি পদদলিত করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা। সেইসাথে কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin