সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহাসড়কের পাশে বৃক্ষরোপন কর্মসূচি শুরু

  • প্রকাশ সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দরগাপাড়া মোড়ে এই কার্যক্রমের সূচনা হয়। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মহাসড়কের পাশে শতাধিক জারুল, মেহগনি, আম, জাম, কাঞ্চন, পলাশ ও নিম গাছের চারা লাগানো হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বৃক্ষপালন বিভাগ জানিয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় রাজশাহী সড়ক ও জনপথের অধীনস্থ ২৬টি জেলার মোট ১০০ কিলোমিটার সড়কে ২ লাখ ৪০ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। বুধবার ১০০টি গাছ রোপণের মধ্য দিয়ে এই বৃহৎ কর্মযজ্ঞের প্রথম ধাপ শুরু হলো। সওজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দরপত্র বা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে মহাসড়কের দুপাশে বাকি গাছগুলো লাগানোর মূল কাজ সম্পন্ন করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin