বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চলতি বছরের গত ৫ আগস্ট খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মোহাম্মদ শিহাব আল রশিদ ওরফে গালিব (২৯), শাহিন হোসেন ওরফে মইদুল (৩২), ইমান আলী (৬৭), রুহুল আমিন (২৯), দুলাল উদ্দিন (৪৬)।

মোহাম্মদ শিহাব আল রশিদ পাবনার জেলার সদর থানার চক পলানপুরের হারুনার রশিদের ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শাহিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মৃত সাহিদ আলীর ছেলে, ইমান আলী শাহমখদুম থানার ভরালীপাড়ার মৃত জাবেদ আলীর ছেলে, রুহুল আমিন কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত ফরমান আলীর ছেলে ও দুলাল একই থানার হাজরাপুকুরের মৃত আলাউদ্দিনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin