সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুদুকের অভিযান

  • প্রকাশ সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্িরতবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং এম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে দুদক। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দুদক বাড়তি টাকা নেয়া ও রোগীদের ভোগান্তিতে ফেলার প্রমাণ পায়।

দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমীর হোসেন জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন তারা অনেকেই জরুরী বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে ২০০ থেকে কোন কোন সময় ৫০০ টাকা আদায় করে। এটা অন্যায়।

অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের সজনদের নিকট থেকে এক হাজার বাড়তি টাকা ইনকাম করেন। দুদক এবিষয়ে ব্যবস্থা নিতে দুদক কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আউটসোর্সিং কর্মীর মাসে ৪ হাজার টাকা পান। রোগীর স্বজনরা খুশি হয়ে দিলে টাকা নেন। এটা বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin