বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মোটর শ্রমিকই উনিয়ন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সড়ক পরিবহন শ্রমিক দলের বিরুদ্ধে। সংগঠনের জেলা কমিটির সদস্যরা গত মঙ্গলবার কার্যালয় দখলে নেন বলে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের জেলা শাখারকার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তারা নির্বাচিত হন। আওয়ামীলীগ সরকার পতনের পর সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী দায়িত্ব ছেড়ে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যান। এরপর গত মঙ্গলবার সড়ক পরিবহন শ্রমিক দলের জেলার সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, শাখাওয়াত হোসেন রঞ্জু, গোলাম রেজা সিদ্দিকী সুনু, মুনজুর হোসেনসহ অন্যরা তাদের কার্যালয় দখল করে নিয়েছেন।

পাখি জানান, নগরীর নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনালে তাদের দুটি কার্যালয় ছিলো। মঙ্গলবার পরিবহন শ্রমিক দলের সদস্যরা তালা ভেঙে দুটি কার্যালয়ই দখলে নিয়েছেন। নির্বাচিত কমিটির নেতারা কার্যালয় দুটিতে গেলে সংঘর্ষের আশঙ্কা আছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দখলদারদের উচ্ছেদ না করলে কার্যালয়ে থাকা সংগঠনের টাকা-পয়সা লুট পাটের আশঙ্কা আছে।

পাখি বলেন, ‘মোটর শ্রমিক ইউনিয়ন শ্রম অধিদপ্তরের নিবন্ধিত একটি সংগঠন। সংগঠনের সবকিছুই চলে শ্রম আইন অনুযায়ী। চাইলেই এ সংগঠন দখল করা যায়না। কারণ, আমরা নির্বাচিত কমিটি। এভাবে জোরপূর্বক আমাদের সংগঠনের কার্যালয় দখল করায় আমরা জেলা প্রশাসক এবং শ্রম অধিদপ্তরের বিভাগীয় যুগ্ম পরিচালকের কাছে আলাদা লিখিত অভিযোগ করেছি।

দখল দারেরা দখলনা ছাড়লে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানশ্রমিক নেতা পাখি। এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক গাজী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, সুলতান আলী, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রচার সম্পাদক গোলাম আজম জুলমত প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের কার্যালয় দখলের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন শ্রমিক দলের জেলার সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ বলেন, ‘বছরে দুই ঈদ ছাড়া কোনদিন সংগঠনের অফিস বন্ধ থাকেনা। কিন্তু সরকারপতনের পর অফিস খোলা হচ্ছিল না। তারা নিজেরাই সংগঠন ছেড়ে পালিয়ে গেছে। সাহস থাকলে তারা কমিটির সবাই মিলেই অফিসে এসে বসবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin