সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী যুবলীগ নেতা রনিকে খুঁজে পায়নি প্রশাসন ও যুবদল নেতারা

  • প্রকাশ সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকার সান ভিউ এ্যাপার্টমেন্ট ঘিরে রেখেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। তাদের দাবি, ভবনটির একটি ফ্ল্যাটে অবস্থান করছেন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে মহানগর ডিবি পুলিশের একটি টিম ঐ ভবনে তল্লাশী করে। তবে সেখানে রনিকে প্রশাসন পায়নি।

বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রনি ঐ ভবনে প্রবেশ করেছেন এমন তথ্য দিয়েছেন ভবনের নিরাপত্তাকর্মীরা। এরপর থেকেই ভবনটি নজরদারিতে রেখেছিলেন তারা। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো জানান, সান ভিউ এ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট রাজশাহী মহানগর যুবলীগের এক নেতার ভাইয়ের মালিকানাধীন। ধারণা করা হয়েছিলো সেখানে রনি অবস্থান করছেন।

একটি মোবাইল কলে ডিকোকে রনি বলেন, এই বাড়িতে তিনি নাই। তিনি অনেক দুরে আছেন। সময়মত এসে আত্মসমর্পন করবেন। ৫ আগস্টের দিন যে অস্ত্র রাজশাহী সিটি কর্পোরেশনে পাওয়া গিয়েছিলো কার, জবাবে রনি বলেন, ঐ অস্ত্র সম্পর্কে তিনি কিছ্ ুজানেন না বলে কল কেটে দেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুন রাজশাহী মহানগর যুবলীগের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ। এতে মনিরুজ্জামান খান মণিকে সভাপতি এবং তৌহিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়।

সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে রনি বেপরওয়া হয়ে ওঠেন। রাজশাহী মহানগরীতে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল কর্মসূচী তিনি করতে দেননি। আগ্নেয় ও দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে কর্মসুচীতে ঝাপিয়ে পড়তেন বলে বিএনপি’র পক্ষ থেকে বলা হয়। তারা আরো বলেন, যেদিন রাজশাহী মহানগরীর বিএনপি কার্যালয় ভাঙ্গা হয় তার মুখ্য ভূমিকায় ছিলেন এই রনি। সেদিন পুলিশ, র‌্যাব ও বিজিবি নিরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে জানান তারা। গত বছরের ৫ আগস্টের পর রনির বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক মামলা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin