মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার পদ স্থগিত ঘোষনা

  • প্রকাশ সময় বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের কয়েক নেতার পদ স্থগিত করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরীত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকীর হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সিদ্ধান্তক্রমে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত ২৩, ২৫ ও ২৬ জুন মহানগরীর রাজাপাড়া থানা অধীনস্ত বিভিন্ন ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে বাদ দিয়ে কর্মী সভা ও তথ্য ফরম বিতরণ করা হয়। এতে সাংগঠনিক নিয়ম ভঙ্গ হয়েছে। এই কার্যক্রম বন্ধ করার জন্য সভাপতি মৌখিকভাবে নির্দেশ দেন। এতে তারা কার্যক্রম বন্ধ না করায় সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিত ভাবে কারণ দর্শানোর নোটিশ দেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নেতৃবৃন্দ স্বাক্ষরবিহিন জবাব দেন।

এমন উত্তরে সন্তোষ্ট না হয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্তকে অবজ্ঞা করায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রের নির্দেশে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত মোতাবেক রাজপাড়া থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির বিপ্লব, ১নং যুগ্ম আহ্বায়ক টিটু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম শামীম ও বিপুল এর অত্র থানা স্বেচ্ছাসেবক দলের সকল প্রকার পদ স্থগিত ঘোষনা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin