সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী শিক্ষাবোর্ড সচিব মোয়াজ্জেম হোসেনকে অবশেষে ওএসডি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা বিকৃতিকারী ড. মোয়াজ্জেম হোসেনকে অবশেষে ওএসডি করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ওএসডি করা হয়। আর শিক্ষাবোর্ডে নতুন সচিব হিসেবে পদায়ন দেয়া হয়েছে ফেনীর সোনাগাজী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীরকে।

সচিব ড. মোয়াজ্জেম হোসেন ওএসডির ঘটনায় মিষ্টি বিতরণ করা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ডে। শিক্ষাবোর্ডের কর্মচারী-কর্মকর্তারা এ মিষ্টি বিতরণ করেন। শিক্ষা বোর্ড সূত্র জানায়, মুজিববর্ষে শিক্ষাবোর্ডের একটি অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ড. মোয়াজ্জেম হোসেন। ঐ অনুষ্ঠানে তিনি বলেন, “আমি ইতিহাসের শিক্ষক। ইতিহাস নিয়ে আমার গবেষণা রয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে ৩ লাখ মানুষ। ৩-এর সাথে একটি ‘শূন্য’ বাড়িয়ে বলা হয়।”

তার এমন বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রাজশাহীর বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনেরা। রাজপথে কর্মসূচি ঘোষণা করে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সদ্য গঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। লাগাতার কর্মসূচির পাশাপশি ওই কর্মকতার্র শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপিও প্রদান করে সংগঠনটি। এরপর চাপের মুখে শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। তবে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেয়া হয় রহস্যজনকভাবে। পরে আবারো কর্মসূচি দিয়ে ড. মোয়াজ্জেমের শাস্তি দাবি করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে সবশেষ ওএসডি করা হলো তাঁকে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin