নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্ষিক ম্যাগাজিন ‘স্ফুরণ’ এর মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত ম্যাগাজিন এর উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অদ্যক্ষ প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যহুর আলী ও নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল। স্বাগত বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ড.কাজী মুহাম্মদ ওয়াজীর হায়দারও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। বাংলা বিভাগের সহকারী শিক্ষক আফান মন্ডল ও সহকারী শিক্ষক মাহফুজা খাতুন এর সঞ্চালনায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত এবং নৈতিকতা শিখতে হবে। শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে। শিক্ষকদের শাসন মেনে নিতে হবে। তারা আরো বলেন, কোন শিক্ষক কোন শিক্ষার্থীকে শেখাতে পারেনা। যতক্ষন না পর্যন্ত ঐ শিক্ষার্থী নিজে থেকে শেখে। অতএব নিজেদের ক্যারিয়ার গড়তে হলে শিখতে হবে। আর শিখতে হলে সঠিকভাবে পড়ালেখা করতে হবে বলে উল্লেখ করেন তারা। মোড়ক উন্মোচনের পূর্বে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের মধ্যে সততা স্টোর নামে একটি দোকান উদ্বোধন করেন।