নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ সেরাজুল ইসলাম। এছাড়াও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আহ্বায়ক পরিসংখ্যান বিভাগের প্রভাষক রেজাউল ইসলাম ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সদস্য সচিব আবু বকর হায়দার রিপন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।