নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবীতে সিটি কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের কালোব্যাচ ধারন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, বিশাল রহমান, সুইট, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব, ইয়াসিন আলী অন্ত, আল মোসাদ্দেক রঙ্গন, ওমর ফারুক, রবিউল, মারুফ রহমান, মোহম্মদ আলী,শাহরিয়ার রিফাত, আব্দুল্লাহ আল মারুফ, তন্ময়, মুন্না, তানভির আহম্মেদ, সাজিদ হাসান, সোহান ইবনে সাহিন, সাদি, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সাদকাতুর রহমান জিদান, মাহী ও ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মনসহ অন্যান্য নেতৃবৃন্দ।