বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের প্রচার মিছিল

  • প্রকাশ সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৪৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে বোরবার বিকেলে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরীর সিটি কলেজ হোস্টেলের সামনে থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, মনিচত্বর হয়ে জিরোপয়েন্ট ও আরডিএ মার্কেট প্রদক্ষিণ শেষে পুনরায় সিটি কলেজ হোস্টেলের সামনে এসে শেষ হঢ। সেখানেই সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির ইসলাম সুইট, তাজুল ইসলাম রাজু, লিটন আহম্মেদ জয়, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সুব্রত রায়, নূর নবী মুক্তা,মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আলী আকাশ,শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌকির জামিল অর্ক, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাজন,রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, ১৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আয়য়াত রহমান শুভ, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম লিমন, সিটি কলেজ ছাত্রদল নেতা সাফিউল আলম, নোমান, জুবায়ের হাসান, নাসিদুল আলম, রিফাত বিন আজিজ ও ফাহিম মুসতারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin