সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী সাহেববাজার স্যান্ডেল পট্টির পাকা রাস্তা ঢালাই করে দখল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাহেব বাজার স্যান্ডেলপট্টি বলে খ্যাত গণকপাড়া হতে ঐতিহাসিক ভূবনমোহন পার্কের দিকে যেতে রাস্তাটি প্রায় অর্ধেক দখল করে খোয়া, সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করে দখল করা হচ্ছে। মূল রাস্তা থেকে অনেকটাই উঁচু করা হয়েছে। যাতে করে সেখান কোন যানবাহন চলতে না পারে। অথচ ঐ রাস্তা সম্পুর্ন ভাল অবস্থায় আছে। কোথাও কোন পিচ ওঠে নাই। প্রকাশ্যে রাস্তা দখল হলেও দেখার কেউ নাই। এ যেন মগের মুল্লুক। আবার এই অবৈধ ঢালাই করার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। সেখান দিয়ে রিক্সাসহ অন্য কোন যানবাহন চলতে পারছেনা।

পথচারী আবুল কাশেম, আশরাফুল ইসলাম, আব্দুর রশিদ ও সালেহা বেগমসহ অন্যান্য পথচারীরা বলেন, এভাবে প্রকাশ্যে রাস্তা দখল করা কোনভাবেই কাম্য নয়। তারা বলেন, এগুলো সিটি কর্পোরেশন দেখার কথা। কিন্তু তারা কোথায় বলে প্রশ্ন করেন তারা। তারা আরো বলেন, আগে থেকেই নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত দখল হয়ে গেছে। সাহেববাজার দিয়ে যানবাহন নিয়ে চলাচল করা দ্বায়। ফুটপাতসহ রাস্তা অর্ধেক দখল করে ভ্যান ও অন্যান্য ব্যবসায়ীরা চৌকি পেতে অনায়াসে ব্যবসা করছে। অথচ ঐ রাস্তা হচ্ছে সব থেকে ব্যাস্ততম রাস্তা। কিন্তু সেটাও দেখার কেউ বলে জানান তারা। তারাসহ বাজারের অনেকেই রাস্তা থেকে ঢালাই তুলে ফেলে দখলমুক্ত করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin