রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে মারপিট

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষর করেছেন। এই কমিটির আহ্বায়ক আবু সাঈদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সুইট, যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, আব্দুর রহমান ওমর ফারুক, সানজিদ ওমর অন্তর ও মেহেদী হাসান রনি, সদস্য সচিব শামানুল হক হৃদয়, সদস্য মেসবা আহাম্মেদ ও মিরাজুল ইসলাম তিলোক। এই কমিটি ১৮ জুন বৃহস্পতিবার অনুমোদন দেয়া হয়।

এই কমিটি ঘোষনার পর থেকে শুরু হয়। উত্তেজনা। এই কমিটি প্রত্যাখান করেছে একটি গ্রুপ। এই গ্রুপ শুক্রবার বিকেলে প্রতিবাদ শুরু করে। তারা রাস্তায় আগুন জেলে প্রতিবাদ করার সময় দুই গ্রুফের মধ্যে সংঘর্ষ লাগে। কলেজ ছেড়ে তারা রাস্তায় নেমে আসে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একাংশের নেতাকর্মীরা অভিযোগ করেন ছাত্রদলের আংশিক কমিটিতে টিকটকার,চাঁদাবাজ,মাদক সেবনকারীদের জায়গা দেওয়া হয়েছে। এই কমিটিকে ‘পকেট কমিটি’ উল্লেখ করে তারা বলেন, টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা।

এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নিকট জানতে চাইলে তিনি বলেন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি, তাদের সাথে আলোচনা সাপেক্ষে করা হয়নি। কমিটি সম্পর্কে আহ্বায়ক এবং তিনি নিজে জানেন না। ত্যাগি নেতাদের বাদ দিয়ে কমিটি করায় এই সমস্যা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin