নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য তারিক হায়দার মিঠু বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না—-রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয়স্বজনমহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ ঈশা উপশহরের কড়াইতলা বড় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।
মিঠুর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যসহ অত্র প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। তাঁরা বলেন, তারিক হায়দার মিঠু একজন সৎ ও পরিশ্রমী সাংবাদিক ছিলেন। তাঁর মৃত্যুতে অপুরনীয় ক্ষতি হলো। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন বলে দোয়া করেন তারা।