নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি প্রেসক্লাব পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই মিলন মেলায় উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং পার্কের বর্তমান অবস্থা থেকে বিস্ময় ও হতাশা প্রকাশ করেন। তিনি পার্ক ঘুরে দেখেন এবং বলেন এই পার্কে এক সময়ে প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতীর গাছ ছিলো। ছিলো বিভিন্ন ধরনের পশু, পাখি ও শরিস্রিপ জাতীয় প্রাণী। মানুষ পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসে একদিকে যেমন বিনোদন করতো, অন্যদিন প্রাণভরে নিঃশ্বাস নিতো। সেইসাথে শিশুরা পশু-পাখি দেখে আনন্দ পেত বলে উল্লেখ করেন তিনি। পার্কের এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
দিনব্যাপি মিলন মেলায় নানা ধরনের খেলাধুলা করা হয়। সেইসাথে র্যাফেল ড্র করা হয়। সব শেষে বিজয়ী ও পরিবারের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেসক্লাবের প্রতিটি সদস্য পরিবারের হাতে সম্মাননা উপহার প্রদান করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে।
শুক্রবার দিনব্যাপি রাজশাহী পার্কে এ মিলন মেলার সমাপনি অনুষ্ঠানে রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম এর সভাপতিত্বে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ.ম সাজু, সহ-সভাপতি তরিকুল ইসলাম ও সুলতান মাহমুদ রেজা, ক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম ফিরোজ ও মিলন শেখ ও সদস্য সুকরানা বাবুসহ ক্লাবের নির্বাহী ও সাধারণ সদস্য এবং সাংবাদিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর সমাপনি বক্তব্যে বলেন, আগামীতে আরো বড় আকারে অন্যকোন স্থানে এই ধরনের আয়োজন করা হবে। সে পর্যন্ত যেন সবাই সুস্থ থাকেন সেজন্য সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা চেয়ে দিনের কর্মসূচী শেষ করেন তিনি।