সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী সিটি প্রেসক্লাব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুনামধন্য ও ঐতিহ্যবাহী রাজশাহী সিটি প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্ক সংলগ্ন প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম। সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এএইচএম তরিকুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আদনান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক সৌমেন্দ্রনাথ মন্ডল, কার্য নির্বাহী কমিটির সদস্য রফিকুল হাসান ফিরোজ, সুমন হাসান ও মিলন শেখ।

আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মাইনুল হাসান জনি, আফরোজা খান হেলেন, হাফিজুর রহমান পান্না, সামিউল ইসলাম, ইউসুফ আলী চৌধুরী, রেজাউল করিম তপন, রফিকুজ্জামান ও সিরাজুল ইসলাম মতিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দূর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জুলকার নাঈম মোস্তফা বিশ্বয়।

সভার শুরুতে সাধারণ সভার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন অত্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য। বার্ষিক আয়-ব্যায় প্রতিবেদন উপাস্থাপন করেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি। সেইসাথে প্রেসক্লাবের মোট অন্যান্য সম্পদের হিসাব সবার সামনে উপস্থাপন করা হয়। এছাড়াও প্রেসক্লাবের গঠনতন্ত্র সংস্কার করা হয়। সেখানে অনেক বিষয় সংযোগ ও বিয়োজন করা হয়। গঠনতন্ত্র সংযোগ ও বিয়োজন বিষয়ে তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি রফিক আলম। এরপর উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র সংশোধন ও বিয়োজন করা হয়। শুধু তাইনয় প্রেসক্লাবে নতুন ছয় জনকে সবার সম্মতিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। সব শেষে সভাপতি তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে সবার কার্যক্রম সমাপ্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin