সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাবিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান’র বর্ষপূর্তিতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

  • প্রকাশ সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আয়োজনে সোমবার বেলা ১১টায় প্যারিস রোড থেকে বিজয় র‌্যালিটি শুরু হয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়। র‌্যালীতে জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদলের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্যারিস রোড থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক নেতারা ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদী শক্তি সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদের দোসরদের রুখতে জুলাইয়ের ছাত্র- জনতার আন্দোলনের সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

তারা আরো বলেন, এখানো দেশ থেকে বৈষম্য যায়নি। রাবিতে চরম আকারে বৈষম্য চলছে। আওয়ামীলীগের দোসররা এখনো স্বপদে রয়ে গেছে। তাদেরকে দ্রুত অপসারণ করে নির্যাতিতদের পদন্নোতি দেয়ার দাবী জানান। তারা আরো বলেন, বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারী মাসের মধ্যে নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে উল্লেখ করেন তারা। এদিকে র‌্যালিতে তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

ইউট্যাব এর সিনিয়র সহ-সভাপতি প্রফেসর খালেছউজ্জামান মিজান এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউট্যাব এর সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপািত প্রফেসর ড. হাবিবুর রহমান ও প্রফেসর জি.এম শফিউর রহমান, সদস্য প্রফেসর আনিছুর রহমান, বিএনপি ৩০নং ওয়ার্ড এর সভাপতি আজাদ আলী, মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাবী শারীরিক ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি,রাবি পেশাজীবী পরিষদের সভাপতি আনোয়ারুল ইসলাম, রাবি ছাত্রদল শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী, উৎপল, শহীদুল্লাহ ও আব্দুল মালেক সহ ইউট্যাব ও ছাত্রদলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin