বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাবিতে বাংলাদেশে মানব উন্নয়ন বিষয়ক সেমিনার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানব উন্নয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘বাংলাদেশে মানব উন্নয়ন: সময়ের নিরিখে’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. সেলিম জাহান। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ সেমিনারটি আয়োজন করে।

সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা। সেমিনারে আলোচক ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন। এছাড়া অধ্যাপক সুলতানা মোস্তাফা খানম, অধ্যাপক আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, সাম্প্রতিক বছর গুলোতে করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য কারণে বৈশ্বিক মন্দা সত্ত্বেও মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। এর কারণ সরকারের গৃহিত বিভিন্ন নীতি-পদক্ষেপ যেমন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে কল্যাণমূলক ও সমাজের স্বল্প সুবিধাভোগী শ্রেণির কাছে পৌঁছানো।

সরকারের এসকল পদক্ষেপের মাধ্যমে শিক্ষার হার বেড়েছে। বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে, নারীদের কর্মসংস্থান ও স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি পেয়েছে। বয়স্ক ভাতা, দুস্থ নারী ভাতা, ভিজিডি ইত্যাদির মাধ্যমে সমাজের যে শ্রেণির সবচেয়ে বেশি সহায়তা দরকার তাদের প্রতি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণ করা গেছে। গণতান্ত্রিক ধারাবাহিকতায় স্থিতিশীল সরকারের মাধ্যমেই কেবল তা অর্জন করা সম্ভব হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বিজয় কৃষ্ণ বণিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ও ফোকলোর বিভাগের শিক্ষক ড. হাবিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin