সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাবির উপ-উপাচার্যকে লাঞ্ছিতের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিনসহ তিন শিক্ষককে যাঁরা লাঞ্ছিত করেছেন, তাঁদের ছাত্রত্ব বাতিলের দাবি উঠেছে। একই সঙ্গে তাঁরা এখনো কীভাবে আসন্ন রাকসু নির্বাচনে প্রার্থিতা করার সুযোগ পাচ্ছেন, সে প্রশ্নও তুলেছেন শিক্ষকেরা। অধ্যাপক মাঈন উদ্দিনসহ তিন শিক্ষক-কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষক-কর্মকর্তারা। মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্ত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ অ্যাখা দিয়ে ছাত্রত্ব বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের সঙ্গে কিছু সাবেক শিক্ষার্থীকেও দেখা যাচ্ছে। শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার জন্য বর্তমান ‘ছাত্র নামধারী সন্ত্রাসীদের’ ছাত্রত্ব বাতিল করতে হবে। আর সাবেক শিক্ষার্থীদের সনদ বাতিল করতে হবে।

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল হাসান খান মুক্তা বলেন, ‘যারা শিক্ষকের গায়ে হাত তুলতে পারে, তারা ছাত্র নয়। তারা সন্ত্রাসী। তাদের কয়েকজন আবার রাকসু নির্বাচনের প্রার্থী। নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন, প্রকাশ্যে এমন সন্ত্রাসী কার্যকলাপের পরেও তারা কীভাবে নির্বাচনে প্রার্থিতা করতে পারে? অবিলম্বে তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। পাশাপাশি তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।’

মাসুদুল হাসান বলেন, তাঁদের কোনো নিরাপত্তা নেই। তাহলে তাঁরা ২৫ তারিখে রাকসু নির্বাচন করব কীভাবে? তারা তো যেকোনো সময় তাঁদের ওপর হামলা করতে পারে। তাঁদের নিরাপত্তা কে দেবে? তাই আগে এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin