সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’র বিজয় র‌্যালি

  • প্রকাশ সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই ২৪ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে এসে র‌্যালিটি শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম বলেন, বিগত সরকারের দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসনের ফলে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। জুলাইয়ে যে স্পিরিট নিয়ে তারা এগিয়েছিলেন তা এখন কমে যাচ্ছে। জনগণের মধ্যে ঐক্যের অভাব দেখা যাচ্ছে। আবারও সবাই ঐক্যবদ্ধ হয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন করলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে বলে উল্লেখ করেন তিনি।

সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে শিক্ষার্থীসহ সকল জনসাধারণের যে এক দফা দাবি ছিলো তা বাস্তবায়ন হয়েছে। তবে এখন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরে দিবে এটাই প্রত্যাশা। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিলো সেই জায়গাটা থেমে গেছে। আমরা মনে করি জাতীয় সরকার ও জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসলে জাতির আশা আকাংখ্যা পূরণ করবে।

এ সময়ে উপস্থিত ছিলেন রাবি ফোকলর বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. দেলোয়ার হোসেন, রেজিষ্টার ইফতেখার আলম মাসুদ ও রাবি শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) রোকসানা বেগম টুকটুকিসহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin