সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাবি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

  • প্রকাশ সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সোমবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন। দুপুর ১টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এর ফলে পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ ছিলো।

কর্মবিরতিতে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ে সকল বৈষম্য দূরীকরণ ও পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এ প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে, তবে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তা থাকবে না। এটার মাধ্যমেই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে। আমরা কোন বৈষম্য চাই না আমাদের অধিকার পুনরায় চালুর দাবি জানাচ্ছি।

কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে প্রফেসর ড. আব্দুল আলিম এর সভাপতিত্বে ধর্মঘটে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আমিরুল ইসলাম, প্রফেসর ড. হামিদুল ইসলাম, প্রফেসর ড. এনামুল হক, প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তা, প্রফেসর ড. হান্নান, প্রফেসর ড. সাকিলুর রহমান ও প্রফেসর ড. নাসির উদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল মালেক রোকসানা বেগম টুকটুকি, আনারুল হক, আলামিন বিদ্যুৎ ও মুক্তার হোসেনসহ রাবি বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯ই আগস্ট মঙ্গলবার পূর্ণ দিবস পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin