বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাসিকের স্বাস্থ্য বিভাগকে দুটি কম্পিউটার হস্তান্তর করল রেডক্রিসেন্ট

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে দুটি কম্পিউটার হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে পাইলট প্রোগ্রামেটিক পাটর্নারশীপ (পিপিপি) প্রজেক্টের আওতায় কম্পিউটার দুটি হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিটি ইউনিটের চেয়ারম্যান ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

কমিউনিটি বেইজড সার্ভিলেন্স কার্যক্রমে সহায়তায় কম্পিউটার দুটি প্রদান করে রেডক্রিসেন্ট। রাজশাহীতে রেডক্রিসেন্ট সোসাইটি হিটওয়েভ নিয়ে নগরীর স্লাম এরিয়ায় বসবাসরত নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। জার্মান রেডক্রস ও ডেনিস রেডক্রসের সহযোগিতায় এ প্রকল্পটি নগরীর ৪,১৬,১৯,২৪,২৮ নং ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় শতাধিক স্বেচছাসেবী কাজ করছে। ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে সহযোগিতা করাই রেডক্রিসেন্টকে ধন্যবাদ জানান রাসিক প্রশাসক মহোদয়।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ হোসেন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, প্রকল্পের ফিল্ড অফিসার আবু মোহাম্মদ জুবায়ের, জার্মান রেডক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সাজিদ হোসেন, ও ডেনিস রেডক্রসের প্রজেক্ট হেলথ ম্যানেজার ডা. আরিফা হাসনাত আলী, প্রকল্পের ইউনিট অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার ডা. শাহনেয়াজ রশীদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin