নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন বর্তমান ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন। ফরম উত্তোলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ নং ওয়ার্ডবাসীকে দীর্ঘদিন থেকে তিনি সেবা প্রদান করে আসছেন। তাঁর ওয়ার্ডে প্রায় সকল প্রকার উন্নয়নমূলক কাজ তিনি শেষ করেছেন। সেইসাথে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান, ঈদগাহ, গোরস্থান. মসজিদসহ অন্যান্য উপসনালয়ের উন্নয়ন তিনি করেছেন।
শুধু তাইনয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে তাঁর ওয়ার্ডের সকল দরিদ্র মানুষের নিকট সেবা পৌঁছে দিয়েছেন। এছাড়াও ফ্যামেলি কার্ডের মাধ্যমে অত্র ওয়ার্ডের সাধারণ জনগণকে সহায়তা করে আসছেন বলে উল্লেখ করেন তিনি। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁকে আবারও ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন কাউন্সিলর লিটন।