শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাসিক মেয়র লিটনের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর করোনা (কোভিড-১৯) থেকে দ্রুত আরোগ্য কামনায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, আঞ্চলিক পরিষদ, রাজশাহীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব মহানগরীর মালোপাড়াস্থ অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক শামীম উদ্দিন আহমেদ। এ সময় অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোস্তফা-ই-কাদের, রাজশাহী কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক আব্দুল মান্নান, সহকারী মহাব্যবস্থাপক ও রাজশাহী বিশ^বিদ্যালয় কর্পোরেট শাখা প্রধান বজলুর রশীদ, রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক লোকমান হাকীম, সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মোকাররম হোসেন, সহকারী মহাব্যবস্থাপক নূরুজ্জামান সরকার, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, আঞ্চলিক পরিষদ, রাজশাহীর সভাপতি আনোয়ারুল আইউবী ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin