নিজস্ব প্রতিবেদক: নগরীর শিমলা নূর মসজিদ কমিটির আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের রোগমুক্তির কামনায় শুক্রবার (২১ জানুয়ারী) বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র মসজিদ কমিটির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুল হক, দৈনিক সোনার দেশ পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, উত্তরা প্রতিদিনের স্টাফ ফটো সাংবাদিক সোহরাব হোসেন সৌরভ ও সংবাদ কর্মী শফিকুজ্জামান তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন। উক্ত রাসিক মেয়র লিটনের রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাহবুবুল হক।