নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্ট কনফারেন্স রুমে দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অত্র সংস্থার সভাপতি মোহনার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বসপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ আনোয়ার হোসেন, পুঠিয়া জামে মসজিদের খতিব ও টিকাপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি আনোয়ার হোসেন, টিকাপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন শহিদুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি, হিজড়া নেতা মোস্তফা সরকার বিজলী, দিনের আলো হিজড়া সংঘের প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক।