নিজস্ব প্রতিবেদক: নগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা জাফর আহম্মেদ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বাদ আসর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুল রাজী মিঠুর উদ্যোগে হেতম খাঁ গোরস্থান সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, বন্ধুমোহল, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
জাফর আহমেদ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রেন ষ্টোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্না—– রাজিউন)। ঐ দিনই বাদ আসর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন জামে মসজিদ মরহুমের জানাযা শেষে হেতম খাঁ গোরস্থানে দাফন করা হয়।