সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাসিক ১৯নং ওয়ার্ডে চলমান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের চলমান উন্নয়ন নিয়ে আজ শুক্রবার (১৪ জানুয়ারী) বিকেল ৪টায় কৌটাপুকুর মোড়ে এলাকাবাসীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান আছে। প্রতিটি ওয়ার্ডে সড়ক, ড্রেনসহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের পর আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। নগরীতে আরো ৫টি ফ্লাইওভার নির্মাণ হতে যাচ্ছে। আগামী বছরের জুন মাসের মধ্যে নগরী উন্নয়নের ক্ষেত্রে নতুন একটি মাত্রা পাবে।

সভার সভাপতির বক্তব্যে কাউন্সিলর সুমন বলেন, ‘১৯নং ওয়ার্ডের উন্নয়নে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ১৯নং ওয়ার্ডে রাস্তা, ড্রেন সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। অত্র ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ করা হচ্ছে। ১৯নং ওয়ার্ড দিয়ে যাওয়া আলিফ লাম মিম ভাটার মোড় হতে বিহাস পর্যন্ত সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি লাগানো হয়েছে। প্রশস্ত সড়কের কারণে অত্র এলাকার আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী, মাননীয় মেয়র ও আমার সাথে থাকার আহ্বান জানাচ্ছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ টুকু, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, শাহ মখদুম থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মিন্টু, মহানগর যুবলীগ সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা খাজা মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শওওকত হোসেন বিস, হাসেন আলী মোল্লা, আলমগীর মোল্লা, আজাহার আলী, যুবলীগ নেতা নয়ন শেখ, শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রায়হান, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ভুট্টু খালাসি, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু শাহিন রেজা, জোৎস্না আরা ও জয়নুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin