নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডে টিসিবি কার্ড প্রদানে অনিয়মের নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও এ বিষয় নিয়ে ৩নং ওয়ার্ডের জনগণ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য রাজশাহী জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেও কোন সুরাহা পায়নি। এ নিয়ে আবারও তারা বৃহস্পতিবার সকালে একই বিষয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য। আর এই আবেদনে স্বাক্ষর করেছেন সালমগীর হোসেন, সোহেল রানা, মাজদার আলী ও আজাদ আলী। অভিযোগ প্রদানের সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই আবেদনে তারা উল্লেখ তারা ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তারা ইতিপূর্বে অত্র ওয়ার্ডের টিসিবি কার্ডের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছিলেন। ৩ নং ওয়ার্ড কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র করে রাজশাহী সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তা যোগসাজশে করে গোপনে নতুন টিসিবি তালিকা প্রণয়ন করে তা বিতরণ করেন। তালিকায় প্রতিবন্ধী অসহায় বিধবা দুঃস্থ ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে যা দৈনিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সেইসাথে সচ্ছল ব্যক্তি এবং একই বাড়িতে বাবা ছেলেকেও কার্ড প্রদান করেছেন।
ঐ সকল কার্ডধারীরা হলেন রাজশাহী শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচালী তাবজুল হক। তিনি নিয়মিত পেনশন পান, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী ফজলুর রহমান, তিনি নিয়মিত পেনশন পান এবং অত্র ওয়ার্ডে তিনতলা বাড়ি রয়েছে। এছাড়া একই বাড়িতে বাবা আব্দুল হাকিম এবং তার ছেলে নাজমুল হাসান টুটুল। তারা উভয়ে বাজারের বড় ব্যবসায়ী বলে আবেদনকারীরা জানান। আবেদকারীরা ব্যক্তি স্বার্থে প্রণীত তালিকা বাতিল করে সরকারিভাবে সুষ্ঠু তালিকা প্রণয়নের জন্য জেলা প্রশাসকের নিকট অনুরোধ জানান।