মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাসিক ৩নং ওয়ার্ডে ব্যতিক্রমী উদ্যোগে খাদ্য সামগ্রী বিক্রি

  • প্রকাশ সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৬৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার আবারও পারিবারিক কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে চিনি, ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে। বিগত সময়ে পারিবারিক কার্ড দিয়ে টিসিবি এর ট্রাকে করে এই পণ্য বিক্রি করলেও এবারে ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে বিক্রি হচ্ছে। কিন্তু এবার কাউকে কার্ড প্রদান করা হয়নি।

তবে রাসিক ৩নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কামাল হোসেন এই পন্যবিক্রিতে স্বচ্ছতার জন্য নিজ উদ্যোগে একটি পারিবারিক কার্ড তৈরী করে গতবারের যারা কার্ড পেয়েছিলেন তাদের মধ্যে বিতরণ করেন। সেই কার্ড দিয়ে গ্রাহকরা পন্য উত্তোলন করছেন বলে জানা গেছে।

রোববার ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বাড়িতে বাড়িতে ও কার্যালয় হতে এই কার্ড বিতরণ করেন। বিতরণকালে তিনি বলেন, বিগত সময়ে তারা প্রাপ্য ব্যক্তিদের কার্ড দিয়েছিলেন। কিন্তু এবার কার্ড পদ্ধতি না থাকায় পন্য বিক্রয়ে বিশৃংখলা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই বিশৃংখলা ঠেকাতে তিনি নিজ উদ্যোগে এই পারিবারিক কার্ড তৈরী করেছেন এবং কার্ড মোতাবেক পন্য বিক্রি করছেন বলে জানান।

তার ওয়ার্ডে মোট ২৫০০জনকে এই কার্ডের মাধ্যমে এই পণ্য প্রদান করা হচ্ছে। মোট দুইটি স্পটে ভাগ করে পণ্য বিক্রি চলছে। আজ সোমবারও পণ্য বিক্রি অব্যাহত থাকবে বলে জানান কাউন্সিলর। এসময়ে উপস্থিত ছিলেন কাউন্সিলরের বড় ছেলে প্রকৌশলী সোহান শাকিল শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin