নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর জনগণ সিংহভাগ পানির সমস্যা মেটায় ওয়াসা কর্তৃক সরবরাহকৃত পানি দিয়ে। এই পানি নিয়ে নানা সমস্যা রয়েছে। পানিতের নানা ধরনের স্বাস্থ্যহানীকর উপাদান রয়েছে। সেইসাথে সকালের পানি প্রায় দুই ঘন্টা দুর্গন্ধ থাকে। কোনভাবেই ব্যবহার করা যায়না। সেইসাথে গত তিন থেকে চারদিন ধরে যুক্ত হয়েছে পানির সংকট। নেই কোন প্রকার পানির ফোর্স। বেলা ১০ টার পর থেকে একেবারেই নিচুঁ ট্যাপে টিপ টিপ করে পানি আসছে। যা দিয়ে সংসারের কাজ কর্মকরা খুব কষ্টকর হয়ে পড়েছে বলে জানা গেছে।
নগরীর ভাটাপাড়া বাকীর মোড় এলাকাসহ অন্যান্য এলাকার গৃহীনি স্বপ্না, ববি, তানজিলা, লাবনী, রোজি ও উম্মাতনসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, একটি সংসারের জন্য পানি অতি জরুরী একটি উপাদান। এই পানি না থাকায় প্রতিটি পরিবারের সদস্যরা বিড়ম্বনায় পড়েছে। এছাড়াও শনিবার দিবাগত রাতে সেহরী খেতে হবে। সেহরীর সময় পানির এই অবস্থা হলে এর থেকে আর কষ্টের কোন বিষয় থাকবেনা বলে জানান তারা। এলাকাবাসী দ্রুত সময়ের এই সমস্যা দূর করে জনগণের সমস্যা লাঘবের দাবী জানান।

এ বিষয়ে রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর নিকট জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, একটি গভীর নলকুপ নষ্ট হয়ে যাওয়ার কারনের এই সমস্যা হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে আরেকটি গভীর নলকুপ স্থাপন করা হবে। রোজার প্রথম সাতদিনের মধ্যেই এই ওয়ার্ডে ওয়াসার পানির সমস্যা দূর করা সম্ভব হবে বলে জানান কাউন্সিলর।
রাসিক ১-১০ নং ওয়ার্ড এর দায়িত্বেব থাকা রাজশাহী ওয়াসার প্রকৌশলী রেজাউল হুদা কোকো বলেন, এলাকাটি তাঁর কর্মএলাকা হলেও বিষয়টি তিনি জানেন না। কেউ তাঁকে অভিযোগ করে নি। তবে এখন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান এই প্রকৌশলী।