নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম। রাজশাহী প্যারামেডিকেলে মঙ্গলবার সকালে দুইদিনব্যাপি এই কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। তিনি কম্পিউটারে বসে ছবি তুলে এর উদ্বোধন করেন।
এ সময়ে তিনি বলেন, ২০০৭ সালের ১লা জানুয়ারী অথবা তার পূর্বে যাদের জন্ম, তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছিলেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটার তালিকা কার্যক্রম। যারা এর আওতায় আছে তাদের সময়মত প্যারামেডিকেলে যেয়ে ছবি ও তথ্য দেয়ার জন্য জন্য আহ্বান জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা নির্বাচন অফিসার আল মামুন, টিম লিডার মিজনুর রহমান ও নির্বাচন অফিস স্টাফ বেলাল শেখ। উল্লেখ এই দুইদিনে মোট ৮১৪ জনের ভোটার হালনাগাদ করার লক্ষমাত্রা রয়েছে।