নিজস্ব প্রতিবেদক: সরকারের ঘোষনা অনুযায়ী সারা দেশের ন্যায় রাজশাহীতেও ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের-(টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। এরই ধারবাহিকতায় রাসিক ৬নং ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল ১১ থেকে দ্বিতীয় দফায় টিসিবি পণ্য দেয়া শুরু হয়। বিকেলের মধ্যে ৮৭০জনের টিসিবি পন্য দেয়া সম্পন্ন হয় বলে জানান অত্র ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
তিনি বলেন কিছুটা হলেও জনগণ এই রোজায় স্বস্তি পাচ্ছেন। তাঁর ওয়ার্ডে মোট ১৭০০জন কার্ডধারী রয়েছেন। অবশিষ্ট কার্ডধারীদের আগামী কয়েকদিনের মধ্যে পূর্বের ন্যায় যথাস্থানে টিসিবি পণ্য দেয়া হবে জানান তিনি। পণ্য বিক্রি উদ্বোধণীতে তাঁর সঙ্গে ছিলেন মেসার্স ফাতেমা ট্রেডার্স এর স্বত্বধিকারী শফিকুল ইসলাম ও অত্র ওয়ার্ড কাউন্সিলর মানিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।