সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রুয়েটে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে একটা পর্যন্ত নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়ে। আন্দোলনকারীরা বলেন, তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সম্মান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

টেকনিক্যাল দশম গ্রেড সম্মান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, যাদের ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ধারী সকলেই সমান পরীক্ষার সুযোগ পান। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না। এজন্য আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

এছাড়াও নানা বৈষম্যের চিত্র তুলে ধরে তারা বলেন, বর্তমানে পিডিবিতে একই পদে বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছে ৬২.৭ শতাংশ। আর ডিপ্লোমা থেকে প্রমোশন প্রাপ্ত রয়েছে ৩৭.২ শতাংশ। এরপরও ডিপ্লোমা ৫০ শতাংশ পর্যন্ত দাবি করছে। সরকারি প্রকৌশল বিভাগে অনুমোদিত কোটা ছিল ৩৩ শতাংশ। কিন্তু বাস্তবে প্রমোশন দেয়া হয়েছে ৫১ দশমিক ছয় শতাংশ, যা অনুমোদিত নয়। বিসিএস এর মতো সর্বোচ্চ মেধাভিতিক নিয়োগেও ২০২৪ সালে গণপূর্ত ক্যাডারে প্রকৌশলীদের সংখ্যা মাত্র ২৫ জন। অন্যদিকে ২০২৪ সালে প্রমোশন প্রাপ্ত প্রকৌশলীর সংখ্যা ১৯ জন। ৩৩ দশমিক ৩ শতাংশ নয়। বেড়ে হয়েছে ৪৩ শতাংশ। যা কোটার সীমা লঙ্ঘন বলে দাবী করেন।

আন্দোলনকারীরা আরো বলেন, বৈষম্য গুলো দূর করা হলে প্রকৌশল পেশায় মেধাবৃত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে। ইঞ্জিনিয়ার শব্দের অপব্যবহার বন্ধ হবে এবং প্রকৃত পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা পাবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin