সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

  • প্রকাশ সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন ‘বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এ্যন্ড টেকনিক্যাল এডুকেশন’ (বিএইটিই) ইভ্যালুয়েশন টিম। তিন দিনব্যাপী পরিদর্শনের প্রথম দিন রোববার সকালে তারা রুয়েটে এসে পৌছান। এর পর সকাল ৯ টায় রুয়েটের প্রশাসন ভবনের সভা কক্ষে তারা উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সাথে সভায় অংশ নেন।

সভা শেষে পরিদর্শকবৃন্দ রুয়েটের শিক্ষার মান, অবকাঠামো ও উচ্চশিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ও প্রয়োজনীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। পরিদর্শনের শেষ দিন আগামী মঙ্গলবার উপাচার্য সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও রেজিস্ট্রারের সাথে পুনরায় সভা শেষে তারা ফিরে যাবেন। বিএইটিই ইভ্যালুয়েশন টিম ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষার মানোন্নয়নে তদারকি ও পরামর্শ দেয়ার পাশাপাশি স্বীকৃতি প্রদান করে থাকে।

প্রসঙ্গত, বিএইটিই ইভ্যালুয়েশন টিমের পূর্বের সফরের পর রুয়েটের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পুরকৌশল বিভাগ ৬ বছরের জন্য সম্মানজনক ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অর্জন করেছে। এছাড়াও ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অনুমোদনের অপেক্ষায় রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অ্যাক্রিডিটেশন প্রাপ্তির ফলে রুয়েটের সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি পায়। এর ফলে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে। আন্তর্জাতিক স্কলারশিপ প্রাপ্তি সহজতর হবে। বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে এবং ভবিষ্যতে ‘ওয়াশিংটন অ্যাকর্ড’-এর মতো আন্তর্জাতিক চুক্তির সুবিধা ভোগের পথ সুগম হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin