মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রুয়েট ছাত্রলীগের সদস্য সৌমিক সাহার আয়োজনে ইফতার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৫৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে রুয়েট ছাত্রলীগের সদস্য সৌমিক সাহার আয়োজনে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বুধবার বিকাল ৫টায় রাজশাহী মহানগরীর তালাইমারী অঞ্চলে পথচারী, অসহায়-দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই বিষয়ে সৌমিক বলেন, উত্তরবঙ্গের আওয়ামী রাজনীতির ভবিষ্যত কর্ণধার, ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা রাজশাহীর মানুষের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বর্তমানে সপরিবারে ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা এবং মদীনা নগরীতে অবস্থান করছেন।
প্রাণের সংগঠন রুয়েট শাখা ছাত্রলীগ তাঁর দিক নির্দেশনায় নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত করা ভালো কাজ গুলোই আমার ক্ষুদ্র প্রচেষ্টার অনুপ্রেরণা। তাঁর সুনির্দিষ্ট মানবিক দিকনির্দেশনায়, আমি আমার প্রচেষ্টাগুলো চালিয়ে যেতে চাই।”

ইফতার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন রুয়েট শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রাহাত রহমান, কাজী শাখাওয়াত হোসেন, আহমেদ আলি, সোহানুর রহমান, ধ্রুব মিত্র, মাহদী হাসান রাকিব, সুহৃদ, নাঈম, আতিক, ফায়েদ, শুভ সহ রুয়েট শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin