মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রেলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহীতে রনির গণসংযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টিকেট কালোবাজারিসহ রেলের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গণসংযোগ করেন মহিউদ্দিন রনি। শুক্রবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তিনি এই কর্মসূচি পালন করেন। এ সময় তাকে সহযোগিতা করেন পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল তিনটার পর মহিউদ্দিন রনি তার সহযোগীদের নিয়ে রাজশাহী স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেয়া লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরম সম্পর্কে নাগরিকদের সচেতন করেন। তার সাথে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার।
এক সাক্ষাৎকারে পশ্চিমাঞ্চল রেলের জিএম জানান, মহিউদ্দিন রনির যে ছয় দফা দাবি তার সাথে পশ্চিমাঞ্চল রেল একমত। পশ্চিমাঞ্চল রেলের জিএম এর নামে একটি ফেসবুক পেজ খোলা আছে সেখানে যে কেউ তথ্যপ্রমাণ সহ অভিযোগ করলে পশ্চিমাঞ্চল রেল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
মহিউদ্দিন রনি জানান, রেলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জনসচেতনতা কর্মসূচিকে কেন্দ্র করে তিনি ঢাকায় রেল কর্তৃপক্ষের নানা প্রতিবন্ধকতার শিকার হলেও রাজশাহী রেলওয়ে স্টেশনে পশ্চিমাঞ্চলের রেল কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছেন। কর্মসূচি শেষে তিনি তার সহযোগীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা ট্রেনে করে রাজশাহী ত্যাগ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin