নিজস্ব প্রতিবেদক: সকল নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন ।
তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। ১৯ দফা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে ।
তিনি বলেন, যারা দেশ নিয়ে অতিতে ষড়যন্ত্র করেছিলো, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। শুধু বাইরের শক্তি না ভেতরের অনেক শক্তি আছে যারা দেশের সুন্দর ভবিষৎ নষ্ট করার চেষ্টা করছে। তাদের থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, আগামী নির্বাচন অনেকের কাছে সহজ মনে হলেও সবাই (বিএনপি) যদি একসাথে কাজ করতে না পারে তাহলে অনেক সহজ কাজটি কঠিন হয়ে দাঁড়াবে। ৪৭ বছর পার হয়ে গেছে, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের একতাবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন। এই নির্বাচনকে যতই সহজ মনে মনে করে হচ্ছে, প্রকৃতপক্ষে এটা ততটা সহজ নির্বাচন নয়। অনেক ক্ষেত্রে এই সহজ কাজটা কঠিন হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব বলেন, জামায়াতে ইসলাম মনে করে গোদাগাড়ী-তানোর আসন তাদের একটা শক্ত ঘাটি। কিন্তু জাতীয়তাবাদী দল জামায়াতকে কোন শক্তির মনে করে না করে বলে উল্লেখ করেন। কারণ মানুষ জানে জাতীয়তাবাদী দল কি, বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি করে না। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধর্ম নিরপেক্ষ। বিএনপি সকল ধর্মকে প্রাধান্য দেয় এবং সকল ধর্ম, বর্ণ ও শ্রেণিপেশার মানুষকে নিয়ে বিএনপি কাজ করছে বলে জানান তিনি। সুষ্ঠু ও অংশগ্রহন মুলক নির্বাচনের জন্য বিএনপি কিছুটা ছাড় দিতে প্রস্তুত বলেও জানান বিএনপির এই নেতা।
বুধবার গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা ও কাকনহাট পৌরসভা বিএনপি’র আয়োজনে মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল করিব টুকুর সভাপতিত্বে এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুমের সঞ্চালনায় সমাবেশ আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, আজিমুসসান উজ্জ্বল , গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আয়োনারুল ইসলাম , গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সভাপতি মেসের আলী মাস্টার।
এছাড়াও গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার রুলু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, কাঁকনহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহিদুর রহমান বাক্কার, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব ও গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ । সমাবেশ শেষে মাটিকাটা ডিগ্রী কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।