মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

শহীদ নজমুল হক বিদ্যালয়ে স্যানিটেশন কমপ্লেক্সের উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: কম্পোজিট একশনস ফর ক্লাইমেট মাইগ্রেন্টস ইন আরবান স্লাম প্রকল্পের আওতায় শহিদ নজমুল হক বিদ্যালয়ে স্কুল স্যানিটেশন কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুকুল পরিবেশ নিশ্চিত করা দরকার, সেদিক থেকে চিন্তা করলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত স্যানিটেশন, নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যগত আচরণ পালনের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরী।
পাশাপাশি যে সমস্ত স্কুলে মেয়েরা লেখাপড়াকরে, সে সমস্ত স্কুলে ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থা সমৃদ্ধ ল্যাট্রিন থাকা অত্যন্ত জরুরী। সেদিক থেকে চিন্তা করলে রাজশাহী বিভাগে এই প্রথম এ ধরনের উন্নত স্যানিটেশন কমপ্লেক্স, নিরাপদ পানির ব্যবস্থা ও হাত ধোয়ার ব্যবস্থা স্থাপন করার জন্য ওয়াটার এইড বাংলাদেশ ও ভার্ককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ওয়াটার এইড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সাঈফ মনজুর, জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু।

ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) ও ওয়াটার এইড বাংলাদেশ এর অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্কুল স্যানিটেশন কমপ্লেক্স নির্মাণ কাজটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। রাজশাহী মহানগরীতে স্কুল পর্যায়ে স্যানিটেশন কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে ওয়াটার এইড বাংলাদেশ। ঋতুকালীন স্বাস্থ্যাভ্যাস ব্যবস্থাপনা দিবসকে সামনে রেখে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ স্কুল স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন করা হয়।
একই সাথে ও সিডিসি টাউন ফেডারেশন বরাবর ২টি মোবাইল টয়লেট হস্থান্তর করা হয়। উল্লেখ্য যে, স্কুল স্যানিটেশন কম্পেøক্সে ৮টি সাধারণ টয়লেট চেম্বার, ২টি ঋতুকালীন ব্যবস্থাপনা সমৃদ্ধ ও প্রতিবন্ধী বান্ধব টয়লেট চেম্বারের পাশাপাশি ১টি প্রসাধনী কক্ষ বিদ্যরাজমান। এ ছাড়া কোভিড ১৯অবস্থা বিবেচনায় এনে ২টি হ্যান্ডওয়াশিং স্টেশন ও ২টি নিরাপদ খাবার পানির স্টেশন নির্মান করা হয়েছে যেখানে হ্যান্ডওয়াশিং প্রতিটি স্টেশনে একই সাথে ও একই সময়ে ৮ জন ব্যবহারকারী হাত ধৌত করতে পারবে এবং নিরাপদ পানির খাবার স্টেশন হতে একই সাথে ও একই সময়ে ৮ জন নিরাপদ পানি সংগ্রহ ও পান করতে পারবে। স্কুল স্যানিটেশন কম্পেøক্সটি উদ্বোধনের মাধ্যমে এখন থেকে প্রায় ২৫০০ ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আধুনিক ওয়াশফ্যাসিলিটি স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবে। এই স্কুল স্যানিটেশন কম্পেøক্স নির্মান প্রকল্পে মোট ব্যায় হয়েছে ১১,১১,৬২৭.০০ টাকা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin