বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত: ক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা আধা ঘন্টায় কলেজের তিনবিঘা জমি উদ্ধার করলেন এমপি মিলন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন সরকারের উন্নয়নমূলক কাজে অংশিদারিত্ব করছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা:মিলন হরিয়ান ইউনিয়ন বিএনপি নেতার মায়ের ইন্তেকাল পবার দামকুড়া তোহা হাটে অবৈধভাবে দোকান ঘর স্থাপনের অভিযোগ মানব সেবাই পরম ধর্ম পবা-মোহনপুরে বিভিন্ন কর্মসুচিতে মিলন ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর: এমপি মিলন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল করার উদ্যোগ এমপি মিলনের

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং আদর্শ জাতি গঠনে শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। মঙ্গলবার দুপুরে মোহনপুরের মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি, মোহনপুর শাখা এই বার্ষিক ভোজ ও অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীগণের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে এমপি শফিকুল হক মিলন শিক্ষকদের আদর্শগত পরিবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন, “বর্তমানে ‘ভালো শিক্ষক’ ও ‘খারাপ শিক্ষক’ এই পার্থক্যের কারণেই জাতি পিছিয়ে পড়ছে। শিক্ষকদের কোনো বিশেষণে না ফেলে কেবল ‘শিক্ষক’ হিসেবেই সমাজ ও শিক্ষার্থীদের কাছে পরিচিত হতে হবে।

শিক্ষকদের মধ্য থেকে যোগ্য, সৎ এবং দায়বদ্ধ নেতৃত্ব গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক সুপারিশের মাধ্যমে নয়, বরং নিজেদের কর্মগুণেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় যেকোনো দুর্যোগ বা সংকটে দলমত ভুলে সরকারি ও বিরোধী দলের সমর্থক শিক্ষকদের একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিছু নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি মিলন বলেন, “এসব কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যকে কলুষিত করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জাতি গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি শিক্ষকদের এই মহৎ পেশার মর্যাদা বজায় রেখে আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্য শেষে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে সম্মাননার চেক বিতরণ করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির মোহনপুর শাখার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর- রশিদ এবং ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দীন সরকার।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক হযরত আলী, রাজশাহী জেলা শাখা সদস্য শাহাদত হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম শেখসহ স্থানীয় শিক্ষক-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin