সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শো-রুম দখল ও হুমকীর প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একটি শো-রুমের সব প্রকার কাগজপত্র থাকা সত্বেও নিজ শো-রুম দখলে রাখতে পারছেন না আলমগীর হোসেন ও তার পরিবার বর্গ। এনিয়ে শনিবার রাত ৭টার দিকে নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্টে সংবাদ করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, স্ত্রী লুৎফুন নাহার, ছেলে রায়হানুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।

লিখিত বক্তব্য পাঠ করে রায়হানুল ইসলাম। তিনি বলেন, রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন মৌজা-বোয়ালিয়া, জে.এল.নং- ০৯, আর.এস খতিয়ান নং-১৭০৬, মোট জমির পরিমান-০.০২৫৪ একর, হোল্ডিং নং এফ-৩৮১, ষষ্টিতলা। এই জমির উপরে একটি শো-রুম রয়েছে। এই শোরুমটি ভাড়া দিতে গেলে তার চাচাতো ভাই ষষ্টিতলার মৃত আবুল কালামের ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন বাধা প্রদান করেন এবং তাদের অনুপোস্থিতিতে শো-রুমে তালা মেরে দেন। এ নিয়ে উভয়ের মধ্যে গন্ডোগলের সৃষ্টি হলে পুলিশ এসে শো-রুমে তালা মেরে দেন। এ নিয়ে তারা কোর্টে যান। এছাড়া সার্বক্ষণিক তাদেরকে প্রাণ নাশের হুমকী ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন তার চাচাতো ভাইয়েরা।

পরবর্তী চলতি মাসের ৭ তারিখ আবার তার পিতা আলমগীর হোসেন নিজ জায়গা বুঝে নিতে গেলে আবারও তারা শো-রুম খুলতে বাধা দেয়। এ নিয়ে তার পিতা অত্র জায়গা বুঝে নিতে কোর্টে আবেদন করলে, কাগজপত্র দেখে ১৪৫ ধারায় বিবাদী পক্ষের প্রতি নিষেধাজ্ঞা জারি করেন। কোর্টের এই রায়ের বদলতে বোয়ালিয়া মডেল থানা কর্তৃপক্ষ শনিবার তাদের শো-রুম বুঝে দেন এবং শো-রুমের তালা খুলে দেন।

শো-রুম খুলে দেয়ার পর থেকে আবারও বিবাদী জামাল ও কালাম হোসেন তাদের হুমকী প্রদান করছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। লিখিত বক্তব্যে আরো বলেন, ইতিপূর্বে এই জায়গার খারিজ বাতিলের জন্য বিবাদীরা এসিল্যান্ড বরাবরে মিস করলেও সেই কেসেও তাদের পক্ষে রায় পান। এত কিছুর পরেও কিছু সাংবাদিকদের নিয়ে জামাল ও কামাল হোসেন তাদের সমাজে হেয় প্রতিপন্ন ও হয়রানী করতে মিথ্যা সংবাদ পরিবেশন করে আসছে। এতে তাদের পরিবারের অনেক সম্মান হানী হয়েছে বলে উল্লেখ করেন রায়হান। সেইসাথে এই জায়গা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিক মহলের প্রতি অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin