রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শ্রমিকদের জন্য বিশেষ কার্ডের ঘোষণা এমপি মিলনের

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শ্রমজীবী ও সাধারণ মানুষের সার্বিক কল্যাণ সুনিশ্চিত করতে কৃষক ও শ্রমিকদের জন্য বিশেষ সেবা কার্ড চালুর আশাবাদ ব্যক্ত করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। একই সাথে দেশের অর্থনৈতিক নিরাপত্তা বিধান এবং দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৃহস্পতিবার রাত ৮টায় সপুরাস্থ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আয়োজিত ইমারত নির্মান শ্রমিকদের রাজশাহী জেলার সঞ্চয়ে সংগঠনের নিজস্ব কল্যান তহবিল হতে চিকিৎসাসেবা, কন্যাদায় এবং ভবন মালিক হতে প্রাপ্ত তিন লক্ষ টাকা মৃত্যু কালিন অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি।

এমপি সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নতুন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, নির্মাণ শ্রমিকসহ সকল শ্রমজীবী মানুষের জন্য ‘শ্রমিক কার্ড’ চালু করা হবে। এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক সার্কুলার বা নির্দেশিকা প্রকাশ করা করবে সরকার। প্রতিটি শ্রমিক, কৃষক ও দিনমজুরকে একটি সমন্বিত ‘জাতীয় নিরাপত্তা বলয়ে’র আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা যদি দেশের অভ্যন্তরে থাকত তবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হতে পারত। “মানুষের দৈনন্দিন বাজার-সদাই করার জন্য পকেটে টাকার প্রয়োজন, বস্তা ভর্তি করে টাকা বাড়িতে জমিয়ে রাখার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি।

কৃষক, শ্রমিক ও দিনমজুর সবার সমান অধিকার নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের পকেটে যেন প্রয়োজনীয় অর্থ থাকে, সে লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও তিনি সংগঠন ও মেহনতি মানুষের জন্য নিজের সরাসরি অংশগ্রহণের অঙ্গীকার করে বলেন, আজীবন তিনি তাঁর নিজ উপার্জনের একটি অংশ প্রতি মাসে চাঁদা হিসেবে প্রদান করবেন। এছাড়া সংশ্লিষ্ট কার্যালয় বা ভবনটিকে ব্যবহারযোগ্য এবং যদি সম্প্রসারিত করা যায়, তাহলে দ্রুততম সময়ে দোতলা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সমাজ ও দেশের স্বার্থে দলীয় পরিচয় দূরে সরিয়ে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজ থেকে সকল ভালো মানুষকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে হবে। সে যে দলেরই সমর্থক হোক না কেন। কারো প্রতি বিরাগভাজন না হয়ে সকলের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এই মূলনীতিকে সামনে রেখে সর্বজনীন সেবা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। যাঁরা পূর্বে মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বর্তমানে চিকিৎসাধীন বা অসুস্থদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এমপি।

ইনসাব কেন্দ্রীয় কমটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা শাখার কার্যকরি সভাপতি নাসির, সহ-সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ও আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহর আলী, অর্থ সম্পাদক মুকুল, দপ্তর সম্পাদক মুন্তাজ আলী ও ক্রীড়া সম্পাদক রোকন আলী এবং ভবনের মালিক উপশহর নিবাসী জিয়াউর রহমান। এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin