রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পহেলা মে সারা বিশ্বে এক সাথে শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে মহান মে দিবস পালিত হয়। এই দিনে আমেরিকার শিকাগো শহরে কর্মঘন্টা কমানো এবং ন্যায্য দাবী আদায়ের জন্য ১৮৮৬সালে আন্দোলন শুরু করলে আইন শৃংখলাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শ্রমিকদের হত্যা করে। নির্যাতন ও হত্যা করেও সে সময়ে এই আন্দোলন থামাতে না পেরে শ্রমিকদের দাবী মেনে নিতে সরকার বাধ্য হয়েছিল। সেই থেকে অদ্যবধি পর্যন্ত এই দিনটিকে শ্রমিকরা যথাযথভাবে পালন করে আসছে।

প্রতি বছরের মতো এবারও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ( ইনসাব) রেজি নং বি-১৯৭১, রাজশাহী জেলা কমিটির আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সপুরাস্থ নির্মাণ শ্রমিক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। নেতৃবৃন্দ ও শ্রমিকগণ র‌্যালি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারহাতা মোড়ে এসে শেষ করেন। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলী।

এ সময়ে উপস্থিত ছিলেন ইনসাব জেলা কমিটির কার্যকরী সভাপতি নাসির আলী, সহ-সভাপতি সাহেব আলী, শহিদুল ইসলাম ও আক্তার হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম-১ ও আবজাল হোসেন-২, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন, সহ-সাংগঠনিক মোহর আলী, নুরুল হক ও বাবলু, অর্থ সম্পাদক মুকুল আলী এবং দপ্তর সম্পাদক মুন্তাজ আলী। এছাড়াও ইনসাব এর সকল সদস্য উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, তারা ১২দফা দাবী নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছে। এই দাবী মেনে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সেইসাথে নিয়ম মেনে ভবন নির্মাণে ভবন মালিক ও শ্রমিকদের অনুরোধ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin